মোঃআনজার শাহ
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, সাংবাদিকতা ও পেশাজীবী আন্দোলনের পরিচিত মুখ মুহাম্মদ কাদের গনি চৌধুরীর জন্মদিন আজ। দিনটি উপলক্ষে বাসসের সিটি এডিটর মোরসালিন নোবানী তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্মরণীয় পোস্টে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুরসালিন নোমানী তাঁর পোস্টে লিখেছেন, কাদের গনি চৌধুরীর হাত ধরেই তাঁর সাংবাদিকতায় পথচলা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের বর্তমান পরিচালক রফিকুল ইসলাম পান্নার মাধ্যমে কাদের গনি চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। পরে তাঁর অনুপ্রেরণায় দৈনিক দিনকালে যোগ দিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন তিনি।
স্মৃতিচারণ মুরসালিন নোমানী বলেন, কাদের গনি চৌধুরী তাঁর বড় ভাইয়ের মতো। সাংবাদিকতার এই পথে এসেছি তাঁর হাত ধরেই; তাই তাঁর প্রতি আমৃত্যু কৃতজ্ঞতা থাকবে।
বর্তমানে কাদের গনি চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য। এর আগে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৬ সালের ২৭ আগস্ট তাঁকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাদের গনি চৌধুরীর সাংবাদিক জীবন শুরু হয়। দীর্ঘ পেশাজীবনে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সহকর্মীদের চোখে তিনি একজন কর্মনিষ্ঠ ও দায়িত্ববোধে নিবেদিত মানুষ। সাংবাদিকতা ও পেশাজীবী আন্দোলনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের জন্য তিনি বহুল পরিচিত।
জন্মদিনের এই শুভক্ষণে সহকর্মী, সহযাত্রী ও শুভানুধ্যায়ীরা কাদের গনি চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।