ডবলমুরিংকে শান্তির নগরী গড়তে ওসি আরিফ ফয়সালের কঠোর অবস্থান

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকাকে অপরাধমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সাল। চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি।

ওসি আরিফ ফয়সাল স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধী যে-ই হোক, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, সন্ত্রাসী কিংবা মব সৃষ্টিকারী—কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অপরাধীদের উদ্দেশে এমন কঠোর বার্তা দিয়েছেন ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সাল।

তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিতে না পারে কিংবা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

ডবলমুরিং থানা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে নিয়মিত অভিযান, অপরাধীদের ওপর নজরদারি এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এদিকে, একটি নিরাপদ ও অপরাধমুক্ত ডবলমুরিং গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। কোথাও চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মব সৃষ্টি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত থানায় অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সচেতন নাগরিকদের মতে, পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা গেলে ডবলমুরিং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আরও সহজ হবে।

অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সালের এই উদ্যোগ এখন এলাকাবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *