পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি চলছে

গাজীপুর প্রতিবেদক:

গাজীপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘পূবাইল থানা প্রেসক্লাব’-এর ২৩ নভেম্বর ২০২৬ ইং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বর্তমানে জোরেশোরে চলছে নানা প্রস্তুতি।

জানা গেছে, বর্ণাঢ্য এই আয়োজনের অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত ‘আপন ভুবন রিসোর্ট’। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টারের দিকনির্দেশনায় ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আয়োজকদের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী একটি স্মরণীয় ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *