খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু ইউসুফ। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান এবং বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন পূবাইল থানা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ আলমগীর হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, মহিলা বিদ্যুৎসাহী সদস্য আকলিমা খাতুন, অভিভাবক সদস্য মোসাম্মৎ আয়েশা আক্তার, শান্তা আক্তার, তারেক রহমান ও কবির হোসেন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি হাফিজ উদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি এ কে এস আলম।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে মোঃ মিজানুর রহমান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এডহক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এদিকে নবগঠিত এডহক কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় রাজনীতিবিদ ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যালয়ের উন্নয়নে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশায় তাঁরা আনন্দিত ও গর্বিত।