শ্রীপুরে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ

এস এম আকাশ আহমেদ:

গাজীপুরের শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের হাতে বীজ, সার ও কীটনাশক তুলে দেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা এবং সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন। তিনি কৃষকদের কৃষি উপকরণের সঠিক ব্যবহার, ফসলের পরিচর্যা এবং কীটনাশক ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ প্রদান করেন। কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের চাষাবাদে সহায়তা এবং কৃষি উৎপাদন কার্যক্রমকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *