মোঃ মেহেদী হাসান টুটুল:
কেরানীগঞ্জ ঢাকা-২ আসনের রামেরকান্দা এলাকায় দীর্ঘদিন ধরে চলা মা ও দুই মেয়ের মধ্যকার জমি-সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামেরকান্দার মৃত বিল্লাল মিয়ার স্ত্রী নাসিমা বেগম এবং তাঁর দুই মেয়ে মিশু আক্তার ও তনু আক্তারের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধটি একপর্যায়ে চরম আকার ধারণ করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ ছাড়া স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পারিবারিক অশান্তি ও দুর্ভোগের কারণে পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে আলাদা বসবাস শুরু করেন।
পরবর্তীতে বিরোধের সমাধানের জন্য ভুক্তভোগীরা সাবেক ডাকসুর বিপি ৯০ এর মহান আন্দোলনের নায়ক কেরানীগঞ্জ থেকে বারবার নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বর্তমান জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক জননন্দিত নেতা আমান উল্লা আমান সাহেবের আস্থাভাজন এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ও সাবেক যুবনেতা মেহেদী হাসান টুটুলের শরণাপন্ন হন।
ভুক্তভোগীদের অনুরোধে মেহেদী হাসান টুটুল স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস, এসআই আজিজুল, এসআই ফাইজুল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনা সাপেক্ষে মা ও দুই মেয়ের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের সমাধান করা হয়। এতে মা ও দুই মেয়ে সন্তোষ প্রকাশ করেন।
নাসিমা বেগম বলেন, “আমাদের দুই মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আজকের এই বৈঠকের মাধ্যমে আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের জমিজমা সমহারে বুঝে পেয়েছি। এখন আমাদের আর কোনো সমস্যা নেই।”
এ বিষয়ে মধ্যস্থতাকারী যুবনেতা মেহেদী হাসান টুটুল বলেন, “দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করতে পেরে আমি আনন্দিত। আশা করি, আগামীতে মা ও দুই মেয়ে ভালোভাবে একসঙ্গে চলতে পারবেন। তাঁদের এই সমঝোতায় আমরা খুশি। পাশাপাশি ন্যায়বিচার প্রদানে সহযোগিতার জন্য বর্তমান সরকার, ঢাকা-২ আসনের সংসদ সদস্য এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।”