পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাকির হোসেন

পিরোজপুর পিরোজপুর পৌর মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির মামলার প্রধান আসামি প্রদীপ…

রাজশাহী হোটেল-মোটেল মালিক পক্ষের সাথে আরএমপি পুলিশ কমিশনার মতবিনিময়

  রাজশাহী ব্যুরো নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ১০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল সাড়ে…

রমনা ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, অফিস সহকারী মমতাজের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজধানীর রমনা ভূমি অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরেই ঘুষ, দালাল চক্র ও হয়রানির অভিযোগে সাধারণ…

নেত্রকোণায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  নেত্রকোণার প্রতিনিধি  সদর উপজেলার গাছগড়িয়া জামে মসজিদের ওয়াকফকৃত জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে মসজিদ…

সাগর হত্যা ও যুবদল নেতা ” গোল্ড শহিদ ” বিতর্ক : তদন্ত, হুমকি এবং বিচার দাবিতে উত্তাল বিভিন্ন মহল 

  রিয়াদুল ইসলাম আফজাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দিনমজুর সাগর (৩৩) হত্যাকাণ্ডের অভিযোগ, নিহতের…

টেন্ডারেই শেষ জনদুর্ভোগের অবসান? বান্দরবানে ২ প্যাকেজে ২৪ কোটির এলজিইডি প্রকল্পে হরিলুট, ধরাছোঁয়ার বাইরে ঠিকাদার

শামীম হোসেন সিকদার: বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালীখোলা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২ প্যাকেজে প্রায়…

মোল্লাহাটে জমি বিরোধে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালি গ্রামে মহেশ খাল দখল করে…

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি): দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি সাংবাদিক আবেদ আমেরীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেস ক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে মাটিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাই তাদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাউজান প্রেস ক্লাব অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আহত সাংবাদিক আবেদ আমেরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীসহ কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, এ এম মামুনুর রশিদ, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ।

রাউজান (প্রতিনিধি): দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি সাংবাদিক আবেদ আমেরীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায়…

গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ ​গোদাগাড়ী…