আব্দুর রশিদ:
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ. কে. এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শেখ আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, মোঃ অলিদ আলী, মোঃ আব্দুর রশীদ সরদার, মোঃ মনির উদ্দীন, মোঃ মুনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, একেএম আলী নেয়াজ এবং মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।