অষ্টগ্রামে ইমাম হাসান (আ.) এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল আমিন:

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ১৫ রমজান (৫ মার্চ) বৃহস্পতিবার হযরত ইমাম হাসান (আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আল হুসাইনী দরবার শরীফের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হযরত মুহাম্মদ (সা.)-এর কলিজার টুকরা, হৃদয়ের ধন এবং আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত ইমাম হাসান (আ.)-এর শুভ আবির্ভাব তথা শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন আল হুসাইনিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

মাহফিলে বক্তারা ইসলামের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আমরা যদি নবী পরিবারের সদস্য হযরত ইমাম হাসানের শুভ জন্মদিনে আনন্দ ও খুশি হতে পারি এবং অসহায়, গরিব-দুঃখীদের ইফতার করাতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদের উপর খুশি হবেন। সেই সঙ্গে আল্লাহর রহমত ও বরকত আমাদের ওপর নাযিল হবে।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন আশরাফী। এ সময় স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *