আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জোবায়ের হাবিব ২৭ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বেদে সম্প্রদায় ও দপদপিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে পৌর এলাকার বেদে সম্প্রদায় ও মাটিভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ তাঁর সঙ্গে ছিলেন।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব বলেন, শীতের কষ্ট কিছুটা লাঘব করতে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারি অনুদানে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।