আখাউড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

মোঃ বাদশা মিয়া:

কৃষিজমি ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আখাউড়া উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলার মোগড়া ইউনিয়নের মঙ্গলের চর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।

অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় ২০০০ ফুট পাইপ ভেঙে ফেলা হয় এবং একটি পানির মোটর জব্দ করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *