আগুন নিয়ে খেলা করতে গিয়ে বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে ইটভাটায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু!

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী–সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় বসতঘরের পাশে খড়ে আগুন দিয়ে খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে জাহেদা আক্তার (১৪) আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ রবিবার বিকেলে এওঁচিয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় ঘটনা ঘটে। নিহত দুই শিশু লক্ষ্মীপুর জেলার মোঃ হাসানের সন্তান। হাসান পরিবার নিয়ে লটমনি এলাকার ‘জেএমবি ব্রিকস’ নামক একটি ইটভাটায় দিনমজুরের কাজ করতেন।

জানা যায়, নিহত জাহেদা আক্তার আব্দুল মালেক মা-বাবার সাথে ইটভাটায় শ্রমিকদের থাকার অস্থায়ী বসতঘরে বসবাস করতেন। বসতঘরটি পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। মা-বাবা কাজে যাওয়ার পর শিশু জাহেদা মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোতে আগুন লাগিয়ে কক্ষে ঢুকে পড়ে। পরে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে ভাই-বোন দুজনই আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে অগ্নিদগ্ধ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, ঘটনার স্থানটি বাঁশখালী সীমান্তে হওয়ায় মরদেহ বাঁশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *