Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
"আধুনিক, টেকসই ও বাসযোগ্য কুমিল্লা গড়ার প্রত্যয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ আলোচনা সভা" - দৈনিক স্বাধীন সংবাদ

“আধুনিক, টেকসই ও বাসযোগ্য কুমিল্লা গড়ার প্রত্যয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ আলোচনা সভা”

মোঃআনজার শাহ

কুমিল্লা নগরীকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা। কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কুমিল্লার উন্নয়ন কার্যক্রমের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ সাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার মোঃ সিরিফুল হক। তাঁরা কুমিল্লার সার্বিক উন্নয়ন নিয়ে কর্তৃপক্ষের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে কুমিল্লা শহরের পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। পাশাপাশি ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমন্বিত পরিকল্পনা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লাকে একটি আধুনিক, টেকসই ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভা শেষে কর্তৃপক্ষের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই কুমিল্লা একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকরা উন্নত ও মানসম্মত সেবা পাবেন। এ উদ্যোগকে কুমিল্লাবাসী স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *