কামরুল ইসলাম:
আমিরাবাদ ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, আমিরাবাদ ইউনিয়নের ওয়েটিং পার্কে। দোয়া মাহফিল ও প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী’র প্রধান নির্বাচনী সমন্বয়কারী জননেতা আসহাব উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগাড়া-সাতকানিয়া, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ ফৌজল কবির ফজলু, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদ আনোয়ার চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা আনছারুল আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের কর্মী ও জিয়ার আদর্শের সৈনিক মোসলেম উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাতচু, সাবেক আহ্বায়ক শাহাবুদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রের জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী ২৫ জানুয়ারির পলোগ্রাউন মাঠের মহাসমাবেশ হবে একটি ঐতিহাসিক মাইলফলক। এ মহাসমাবেশ সফল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে, যেখানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়।