Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইদ্রিস মিয়ার সাথে চলন্ত ট্রেনে বেয়াদবী করায় সাংবাদিক পরিবারের প্রতিবাদ ও নিন্দা - দৈনিক স্বাধীন সংবাদ

ইদ্রিস মিয়ার সাথে চলন্ত ট্রেনে বেয়াদবী করায় সাংবাদিক পরিবারের প্রতিবাদ ও নিন্দা

 

স্টাফ রিপোর্টার

চলন্ত ট্রেনে একজন বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত সিনিয়র সিটিজেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সাথে যে অসৌজন্যমূলক ও নিন্দনীয় আচরণ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক পরিবার চট্টগ্রাম বিভাগীয় কমিটির মহাসচিব কামরুল ইসলাম। ইদ্রিস মিয়া একজন প্রবীণ ব্যক্তি উনার প্রতি সম্মান প্রদর্শন করা সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মতভেদ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই অসভ্য আচরণ, অপমান বা হেনস্তা গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
ঘটনার সাথে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বয়োজ্যেষ্ঠদের সম্মান করা আমাদের সংস্কৃতি, আর আইনের শাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, শালীনতা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *