ঈদ যাত্রা ঘিরে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে যান চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

মঙ্গলবার জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো পরিদর্শনকালে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার সার্বিক বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। এসময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ সময় দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, যাত্রীসাধারণকে সড়ক আইন মেনে চলার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের হয়রানির শিকার হলে নিকটস্থ পুলিশ বা ট্রাফিক সদস্যদের অবহিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *