Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁওতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁওতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও রেলস্টেশন এলাকায় কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রেলস্টেশন এলাকায় তাদের সন্দেহজনক অবস্থানের বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় রেলস্টেশন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তানভীর হাসান (২০), রিয়াজ উদ্দিন তুষার (২৪), মো. সাহেদ (২২), শাহীনুর রহমান (২১), জাহেদ মিয়া (২৬), আমজাদ হোসেন (২৭) ও মো. মিকদাত (২৩)। তারা সবাই ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালখালী এলাকার বাসিন্দা।

অপরদিকে, ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) মো. আজিমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইসলামপুর ইউনিয়নের খানঘোনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ফেরদৌস ওয়াহিদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি হেক্সা ফ্লোডিং ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ফেরদৌস ওয়াহিদ দক্ষিণ খানঘোনা, নাপিতখালী, ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদ ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *