ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার, ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী এবং ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা মণ্ডল পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
চোলাই মদ পান করে উশৃঙ্খল আচরণ এবং এলাকায় পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে নুরুল আলম (৫৪), মোহাম্মদ হাছান (২৫) ও বেদারুল ইসলাম (৩০)-কে চোলাই মদসহ আটক করা হয়।
আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নুরুল আলমকে ১৫ দিন, মোহাম্মদ হাছানকে ৩ দিন এবং বেদারুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৬০০ টাকা (২০০×৩) অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে ও মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।