মনজুর আলম:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা”—শীর্ষক শিরোনামে ৯ ডিসেম্বর মঙ্গলবার ঈদগাহ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের অস্থায়ী হলরুম, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন—এলজিআরডি উপজেলা প্রকৌশলী আল মঈন শাহরিয়ার, ঈদগাহ থানার নবাগত অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার, রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন শিক্ষক শাহজালাল।
এরপর অনুষ্ঠান শুরু হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আলী। অনুষ্ঠানে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদুল জন্নাত এবং নারী উদ্যোক্তা ও কৃষাণী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসাইন, জালালাবাদ ইউপি সদস্য আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাহ ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন; উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি সচিবগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।