ঈদুল ফিতর উপলক্ষে ৫নং কলাতলী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জোবায়ের হাসান রাজীব চৌধুরী

মোঃ আব্দুল গফুর সিকদার: 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জোবায়ের হাসান রাজীব চৌধুরী।

একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি সম্প্রীতির বার্তা। আমি প্রার্থনা করি—পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, দূর হোক সকল দুঃখ-কষ্ট এবং সবার জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ভালোবাসায়।”

তিনি আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখাই আমার প্রধান অঙ্গীকার। কলাতলী ইউনিয়নকে একটি আধুনিক, সুখী সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।”

মোঃ জোবায়ের হাসান রাজীব চৌধুরী আশা প্রকাশ করেন, “ঈদের এই পবিত্র দিনে সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর উন্নত কলাতলী ইউনিয়ন গড়ে তুলতে একসাথে কাজ করবে।”

তিনি ৫নং কলাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *