কক্সবাজার ইমাম সম্মেলনে দেশ গঠনে আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও রাষ্ট্র বিনির্মাণে আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে, যা দেশের সার্বিক কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গণভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব মোঃ সরোয়ার আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইমরান হোসেন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফ কবির এবং জেলা তথ্য অফিসার জনাব মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মাহবুবুল আলম।

সম্মেলনে উপস্থিত ইমামগণ দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নের স্বার্থে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *