কক্সবাজার জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ব্যারিস্টার সরোয়ার হোসেনের মতবিনিময়

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার জেলা প্রেসক্লাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এলএলবি (অনার্স), লন্ডন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য; পিজিডিএল, সিটি ইউনিভার্সিটি, লন্ডন, যুক্তরাজ্য; এমএসএস (আন্তর্জাতিক সম্পর্ক), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিএ (পাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময়কালে কক্সবাজারের সাম্প্রতিক বিভিন্ন বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং জেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

এ সময় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, সিনিয়র সহসভাপতি আলহাজ রফিক মাহমুদ, সহসভাপতি অধ্যাপক কবির ছিদ্দিকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. কে. আলম চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদ-এর কক্সবাজার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন সুমন, মাছুমসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *