কক্সবাজার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন সুমন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সোসাইটির উদ্যোগে কক্সবাজারের হোটেল মিশুকে এক অনাড়ম্বর পরিবেশে ইফতার মাহফিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মোঃ হাবিব হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কক্সবাজার সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড গিয়াস উদ্দিন।

ইফতার মাহফিল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠনের উপদেষ্টা এবং সাবেক পিটিআই ইন্সপেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন।

রমজানের তাৎপর্য গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ড. নুরুল আবছার এবং বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম। এছাড়াও বক্তব্য দেন সহ-সভাপতি মোঃ মসরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, মোহাম্মদ খোরশেদ আলম হিরোসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটলাইফ ইন্সুরেন্স কক্সবাজার জোনাল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবছার হোসাইন কুতুবী, সাংবাদিক মোঃ হোসেন সুমন, সাংবাদিক মোঃ রাসেল, সার্জন আবু তাহের, জালাল উদ্দিন, সাংবাদিক মোঃ আখতার হোসেন কুতুবী, সাংবাদিক মোঃ আমিন উল্লাহ আমিন, মোঃ ইব্রাহিমসহ কক্সবাজার সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী শুভানুধ্যায়ীরা।

মতবিনিময় সভায় বক্তারা দেশ সমাজের সার্বিক শৃঙ্খলা, উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কক্সবাজার জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং কক্সবাজার সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশ জাতির শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *