কক্সবাজার স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে NGO Platform Cox’s Bazar (NGOP)-এর স্টিয়ারিং কমিটি (লোকাল এনজিও কনস্টিটুয়েন্সি)-তে নির্বাচিত হয়েছেন হেলপ কক্সবাজার (Help Cox’s Bazar)-এর প্রধান নির্বাহী পরিচালক আবুল কাসেম।
এ উপলক্ষে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ হোসেন সুমন, হেলপ ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর, কক্সবাজার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আবুল কাসেমের এই অর্জন স্থানীয় এনজিও খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটি ভিত্তিক কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এ খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কক্সবাজারের মতো মানবিক সংকটপূর্ণ এলাকায় দক্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবুল কাসেমের নির্বাচিত হওয়া এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।
বিবৃতিতে তাঁর সার্বিক সফলতা ও দায়িত্ব পালনে অব্যাহত অগ্রগতি কামনা করা হয়।