কক্সবাজারে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন অহিদুর রহমান পিপিএম

কামরুল ইসলাম:

কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ অহিদুর রহমান পিপিএম। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি যোগদান করেন।

এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। জেলা পুলিশের পক্ষ থেকেও নবাগত এই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

জানা যায়, এর আগে মোঃ অহিদুর রহমান পিপিএম চট্টগ্রামের ৯ এপিবিএনে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

২০০২ সালে তিনি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তাঁর দক্ষতা, নিষ্ঠা ও বিচক্ষণ নেতৃত্বে চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে বলে সংশ্লিষ্টরা জানান। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কঠোর অবস্থানের কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার যোগদানে কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *