মোঃ হোসেন সুমন :
কক্সবাজার জেলায় নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টাতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান।
সভায় থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার নবনিযুক্ত অফিসার ইনচার্জদের প্রতি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
এছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবনিযুক্ত কর্মকর্তাদের জেলা পুলিশের চলমান কার্যক্রমে গতিশীলতা আনার প্রত্যয়ে নির্দেশনা প্রদান করা হয়।