শান্ত মিয়া |
ঢাকা-১০ আসনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে কলাবাগান থানা জিয়া মঞ্চের উদ্যোগে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে পরিচিত শেখ রবিউল আলম রবির পক্ষে জনসমর্থন আদায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারণা কর্মসূচিতে শেখ রবিউল আলম রবির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই শেখ নাইমুল আলম নাঈম। তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি খলিলুর রহমান বাবু। এছাড়া কলাবাগান থানা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কলাবাগান থানার আহ্বায়ক তারিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব মতিউর রহমান মুহিত, বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিলন এবং ছাত্রদল কলাবাগান থানার সদস্য সচিব রবিন হোসেন বাকওয়াল।
আরও উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফাহিম এবং জিয়া মঞ্চ কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক বিলাল হোসেন। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা কাজী মাইনুদ্দিন পারভেজসহ শাহপরান এলাকার বিএনপি নেতৃবৃন্দ এবং কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।
জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা-১০ আসনের সকল স্তরের নেতাকর্মীরা গণসংযোগ ও মাঠপর্যায়ে প্রচারণায় অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণাকালে বক্তারা বলেন, শেখ রবিউল আলম রবি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী একজন জনপ্রিয় নেতা। তিনি নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। বক্তারা এলাকাবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ রবিউল আলম রবিকে বিজয়ী করার আহ্বান জানান।
কলাবাগান থানা জিয়া মঞ্চ সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে এলাকায় আরও ধারাবাহিক ও ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হবে। নির্বাচনের দিন পর্যন্ত তৃণমূল পর্যায়ে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।