কাতারে মুগ্ধতা ছড়ালেন জারা নূর

স্বাধীন বিনোদন ডেস্ক:

পাকিস্তানি অভিনেত্রী জারা নূর আব্বাস আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি এবং আকর্ষণীয় লুক দিয়ে ভক্তদের মন কাড়েছেন। ‘জেবাইশ’ খ্যাত এই তারকা সম্প্রতি কাতার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন কিছু ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে জারা নূরকে দেখা গেছে একটি ব্রাউন এনসেম্বলে, যেখানে তার স্টাইল এবং ভঙ্গি দর্শকদের প্রশংসা কেড়েছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “এটি একটি পোশাক এবং অনেক জায়গার গল্প- একটি কাতারি বন্দর এবং বিভিন্ন খাবারের স্টপ, যার ছবি কখনো তোলা হয়নি কারণ, ক্ষুধা (!!) এবং যে বাতাস বইছিল এবং আমার নূরী যে জ্বলছিল!”

একই সঙ্গে তিনি আরও একটি পোস্টে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, “বাতাসে যেন মেশক আর চন্দনের সুগন্ধ…”। এই পোস্টগুলোতে ভক্তরা তার প্রশংসা করতে ছাড়েননি। কমেন্ট বক্সটি উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়ায় ভরে গেছে।

সাবেক অভিনেত্রী আরিজ ফাতিমাও একটি ব্রাউন হার্ট ইমোজি ব্যবহার করে জারা নূরের এই স্টাইল এবং উপস্থিতি প্রশংসা করেছেন।

জারা নূরের ইনস্টাগ্রামে বর্তমানে অনুসারীর সংখ্যা ৬.৮ মিলিয়নেরও বেশি। সমালোচকরা মনে করেন, তার এই জনপ্রিয়তা মূলত পেশার প্রতি তার অবিচল নিষ্ঠা এবং ক্রমবর্ধমান ভক্তপ্রিয়তার ফল। প্রতিনিয়ত নতুন স্টাইল, ফটোশুট এবং ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে জারা নূর সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান আরও মজবুত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *