কামারখন্দে জমি বিরোধে জৈব সার প্রকল্প ও মরিচ গবেষণা কেন্দ্র ভাঙচুর, লক্ষাধিক অধিক টাকার ক্ষতি

মোঃ ফেরদৌস হোসেন  :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি জৈব সার প্রকল্প ও মরিচ গবেষণা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটে উপজেলার রসুলপুর গ্রামে গত ৯ জানুয়ারি দুপুরের দিকে। ভুক্তভোগী মোঃ রইচ উদ্দিন (৬৫) জানান, তার মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে জৈব সার প্রকল্প ও মরিচ গবেষণা কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলচেষ্টার অংশ হিসেবে স্থাপনাগুলো ভাঙচুর করে।
তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুরের সময় বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন।
ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তার প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ কয়েক লক্ষাধিক অধিক টাকা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *