কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মোঃ ফারুক আহমেদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩ আগস্ট) উপজেলার চারান বাজারসহ বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মোট ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল ও ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জব্দকৃত ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও ফারজানা আক্তার জানান, নিষিদ্ধ জালের নির্বিচার ব্যবহারে দেশীয় মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *