নাছিমা খাতুন সুলতানা:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি টানপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, গত ২৭/০৬/২০২৬ ইং, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে আব্দুল কুদ্দুস মিয়া নিজ জমিতে একটি নতুন ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। অভিযোগ রয়েছে, এ সময় তারা ঘরের পাকা দেয়াল ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মোঃ লাল চাঁন মিয়া, মোঃ জলিল মিয়া, মদিনা আক্তার ও হেলিম মিয়া।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে গেলে গ্রামবাসীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে উল্লেখিত তারিখে এ ঘটনা ঘটানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে পুরো বাড়িতে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল কুদ্দুস মিয়া, তাঁর পরিবারের সদস্যরা এবং গ্রামবাসী।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে দাবি করা গ্রামবাসীদের মধ্যে রয়েছেন মোঃ সবুজ মিয়া, জাহেদ মিয়া, আইনুদ্দিন, জান মিয়া, সুবাস মিয়া, তাজিমুদ্দিন, সাইফুল মিয়া, সাইদুল মিয়া, লিটন মিয়া, হাদিস মিয়া, আব্দুল হালিম, শাহজাহান মিয়া, মোঃ মতি মিয়া, মোঃ বাতেন মিয়া, মোছাঃ আনারকলি, জোসনা আক্তার, হোসনা আক্তার, রিনা আক্তার, মারুফা আক্তার, শাহীন আক্তারসহ আরও অনেকে।
উল্লেখ্য, উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। (চলবে)