কোতোয়ালী থানার অভিযানে আটক ২

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানার বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব। এসময় এসআই নাঈমুর রহমান, এসআই মনছুর খাল্লাজ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—
১. মোঃ আনোয়ার হোসেন (২২), পিতা: মোঃ আবু তাহের, সাং- কলসী দিঘীর পাড়, নেজামের বাসা, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
২. মোঃ হাসান (২৮), পিতা: আলমগীর, সাং- ফাজিলপুর, বেলা গাজীর বাড়ি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে তাদের বিনা পরোয়ানায় আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-১৪২/২০২৬, তারিখ ০৭/০৫/২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও মূলে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *