খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে বরুড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

মোঃ আনজার শাহ:

কুমিল্লার বরুড়ায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার এবং শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল খালেক মুন্সি।

বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী নেওয়াজ, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ এবং বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, প্রদীপ দাস, মোঃ মহিউদ্দিন, আবদুর রহমান মৃধা, এমরান হোসেন, শাহানারা আক্তার, মাবিয়া আক্তার ও মোঃ মুহিবুর রহমানসহ বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা।

আলোচকরা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও দেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে কৃষক ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *