আতাহার হোসেন জোয়ারদার:
খুলনা মহানগরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি সেলিম অবশেষে গ্রেফতার। নতুন বাজার ব্যাংক গলিতে অভিযান চালিয়ে পিচ্চি সেলিমকে মাদকসহ গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যাপক অভিযানের মধ্যে পিচ্চি সেলিম গ্রেফতার হয়। সেলিমকে গ্রেফতার করে নিয়ে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী পাগলা নূর ইসলাম-এর বাড়িতে অভিযান চালানো হয়। পাগলা নূর ইসলাম খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
একাধিক মামলার আসামি পিচ্চি সেলিম ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা হিসেবে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সেলিমের নেতৃত্বে মাদক বিক্রি ও কিশোর গ্যাং বাহিনী গড়ে তোলা হয়। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ইজিবাইক ভাড়া করে বিভিন্ন স্থানে ছিনতাই করে বেড়ায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। বহাল তবিয়তে তার স্ত্রী মাদক বিক্রি করে যাচ্ছে।
পুলিশের তালিকায় তাদের নাম থাকলেও বর্তমানে বিএনপির দাপটে মাদক বিক্রি করছে বলে এলাকাবাসী জানায়। তার সঙ্গে কিশোর গ্যাং জড়িত আছে বলেও জানা যায়। ধর্ষণ মামলা সহ তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। সে বর্তমানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর লোক বলে অনেকে ভয়ে তাকে এড়িয়ে চলে। বর্তমান তালিকাভুক্ত ও খুনিদের ঘাড়ের ওপর হাত রেখে তিনি মাদক বিক্রি করে যাচ্ছেন।
এলাকার সাধারণ মানুষ সেলিমের ভয়ে কথা বলতে পারে না। ২০০১ সালে ক্রসফায়ার হওয়ার কথা থাকলেও তার স্ত্রী তারা বেগম মিথ্যা যৌতুক মামলায় তাকে কারাগারে বন্দি রাখেন। ৫ আগস্টের পর এলাকাবাসী, যৌথবাহিনী, র্যাব ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। বর্তমানে সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে রাখা হয়েছে।
বর্তমানে সেলিমের সহযোগীরা পুলিশের সাহায্য নিয়ে মাদক বিক্রি করলেও তারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।