গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতকানিয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

১২ এপ্রিল (রোববার) বাদ আসর ১১ দলের ব্যানারে সাতকানিয়ার রাস্তার মাথা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশাল এ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। সঞ্চালনা করেন অধ্যক্ষ বদরুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, নায়েবে আমীর, নেজামে ইসলামি পার্টি, চট্টগ্রাম মহানগরী; মাওলানা নোমান, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা; জায়েদ হাসান চৌধুরী, আহ্বায়ক, এবি পার্টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা; মুহাম্মদ সিফাত, যুগ্ম আহ্বায়ক, এনসিপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা; লিয়াকত আলী চৌধুরী, সভাপতি, এলডিপি, লোহাগাড়া উপজেলা; মুহাম্মদ জাকারিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা; অ্যাডভোকেট আবু নাসের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রমুখ।

সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *