নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ রবিবার গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শব্দদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল ওয়াহাব রিংকো, এবং সঞ্চালনা করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার, এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোছলেহ উদ্দিন বাচ্চু, এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি মো. রেজা চৌধুরী, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর ইসলাম আরিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার আব্দুল মতিন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদ, সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা বিভাগের সহ-সভাপতি ও হোমিও চিকিৎসক এফ রহমান, গাজীপুর মহানগরের প্রেস ক্লাব সভাপতি হাজ্বী কামাল হোসেন, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ইনচার্জ সাইফুল ইসলাম, এবং গাজীপুর মিডিয়া ক্লাবের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. মুন্নী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রোকেয়া কেয়া, নির্বাহী সদস্য তানজিলা আক্তার, নির্বাহী সদস্য মোছা. নাসিমা আক্তার তমা, এবং সদস্য মো. সাইফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়নমূলক ও শিক্ষামূলক কার্যক্রম, তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহ ও প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল-মদিনা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মো. আকবর আলী। মোনাজাতে মৃত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।