গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপির সঙ্গে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

মোঃ সুমন প্রধান:

গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি, গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুমন প্রধান, সিনিয়র সহ-সভাপতি রায়হান মণ্ডল, সহ-সভাপতি মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এ সময় এমপি মহোদয় সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং মানবাধিকার ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *