গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট থেকে গ্রেফতার

খসরু মৃধা:


গাজীপুরের পূবাইল এলাকায় বহুল আলোচিত ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ ও র‌্যাব-১৩।

রবিবার (২৯ মার্চ) রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভোটমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ বিকেলে শাহাবুল ইসলাম মারা যান। এ ঘটনায় তার বড় ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‌্যাব-১ (গাজীপুর) ও র‌্যাব-১৩ (রংপুর)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভোটমারি এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *