লিমা ইসলাম গাজীপুর :
গাজীপুর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর এবং মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ), গাজীপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিশেষ অতিথিদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়, তারা বলেন নিয়মিত ক্রীড়া কার্যক্রমই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে, তরুণ সমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রফিকুল হাসান বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন।