গোয়াইনঘাটে গৃহবধূ নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার, দেশবাসীর সহযোগিতা কামন

সিলেট প্রতিনিধ :

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ গৃহবধূর নাম আনিকা আক্তার (স্বামী: কাদির মিয়া)। তিনি গত ১৬ মার্চ রাত থেকে গোয়াইনঘাট থানার অন্তর্গত বড় গোল পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পরপরই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করেন; কিন্তু কোথাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তার স্বামী কাদির মিয়া গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরিহিত পোশাক সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে দ্রুত তাকে খুঁজে বের করা সম্ভব হয়।
এ বিষয়ে দেশের সর্বস্তরের জনগণের প্রতিও বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে—যদি কোনো ব্যক্তি নিখোঁজ আনিকা আক্তারের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে বিলম্ব না করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ: ০১৭৪০-০২২২৬২
মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। দ্রুত তার সন্ধান পেতে সংশ্লিষ্ট প্রশাসন ও সচেতন মহলের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *