ঘিওরে বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির অনৈতিক কর্মকাণ্ডে চাঞ্চল্য

মোঃ জাহাঙ্গীর আলম:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৬ নম্বর বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি মোঃ জামাল মিয়ার অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সচিবালয়ের পিয়ন হাজী খোরশেদের ভাই, দুই সন্তানের জনক মোঃ জামাল মিয়া, পলি নামের এক হিন্দু মহিলাকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে রাতে রঙ্গলীলায় লিপ্ত হলে স্থানীয় জনগণ তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন পলি নামের মহিলাকে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখে এবং জামাল মিয়া দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে তাকে বিদ্যালয়ের কক্ষে আটকে রাখা হয়। পরে স্থানীয়রা ঘটনাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও পুলিশকে অবহিত করেন।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, “তারা দু’জন বিবাহের এফিডেভিট কাগজ দেখিয়েছে। রাতে স্থানীয়দের হাতে তারা আটক হয়।”

পয়লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মেম্বার বলেন, “স্থানীয়রা তাদের আটক করেছে, পুলিশ এসে দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেবে।”

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাতিশা তুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, “দপ্তরি জামাল মিয়া বিবাহিত হয়েও বিদ্যালয় প্রাঙ্গণে এমন লজ্জাজনক ঘটনা ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তার স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *