মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে চকরিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলার প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আরও এক প্রসূতি মায়ের চতুর্থবারের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে হাসপাতালটি। সোমবার (৩১ আগস্ট) হাসপাতালটিতে ওই প্রসূতি মায়ের চতুর্থবারের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এর আগে একই হাসপাতালে চতুর্থবারের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় চিকিৎসাসেবায় প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চকরিয়া ছাড়াও পেকুয়া, লামা, মাতামুহুরী, মহেশখালী, আলীকদম ও কুতুবদিয়া এলাকার প্রসূতি মায়েরা দীর্ঘদিন ধরে এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়ে আসছেন। বিশেষ করে জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চতুর্থবারের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগীর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।