চট্টগ্রামে ১৬ আসনের ফলাফল: ১৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়

কামরুল ইসলাম: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর জয় লাভ করেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা নির্বাচিত হন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মীর মো. হেলাল উদ্দিন জয় পান।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী বিজয়ী হন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির এরশাদ উল্লাহ জয়লাভ করেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির মো. আবু সুফিয়ান নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির সাঈদ আল নোমান জয়ী হন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মোহাম্মদ এনামুল হক নির্বাচিত হন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম জয় পান।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *