স্টাফ রিপোর্টার:
জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সভাপতি আব্দুস শহীদ তালুকদার, সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী, সহ-সভাপতি আবুল বাশার কামরুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সহ সাধারণ সম্পাদক আমির হামজা।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকলাপ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।