জাতীয় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

মোঃআনজার শাহ

দেশের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মতবিনিময় এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংবাদিক সমাবেশ।

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে (এনএসসি টাওয়ার) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

আয়োজকদের প্রত্যাশা, এ সমাবেশ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিদ্যমান চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তাঁরা আশা করছেন।
সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে এ আয়োজন তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *