মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
জুলাই অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ ও শহীদ আবুল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ ও শহীদ আবুল হোসেনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ের সংগ্রামে তাঁদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় প্রতিমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, শহীদদের এই আত্মদান কখনোই বিফলে যাবে না। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও আশ্বস্ত করেন যে, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজন, সমস্যা বা দাবির বিষয়ে সরকার সর্বদা আন্তরিক থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সাক্ষাৎকালে উপস্থিত পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণে সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। এ ধরনের মানবিক উদ্যোগ শহীদ পরিবারের পাশে সরকারের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।