স্টাফ রিপোর্টার, এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম জেলা মিরেশ্বরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়-
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয় এর নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ ১নং করেরহাট ইউপিস্থ ছত্তরুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২২/১১/২০২৫খ্রি. ০০:১০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার মামলা নং-২(১১)২০১৭, ধারা-৩২৪/৩০৭ পেনাল কোড মূলে ০১(এক) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ০৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আরিফ হোসেন @ নুরুন্নবী @ আরিফ, পিতা-মোঃ আব্দুস সহিদ, সাং-ছত্তরুয়া, ওয়ার্ড-৪, জহরুল হক মেম্বারের বাড়ী, ১নং করেরহাট ইউপি, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে,বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল্লাহ হালিমের সাথে কথা বললে তিনি জানান, বর্তমান দেশে চুরি ডাকাতি মারামারি প্রতিনিয়ত সারা দেশেই ঘটছে,তাই আমরা নিরলস ভাবে এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে সারা রাত জেগে কঠোর পরিশ্রম করে যাচ্ছি ,আমাদের পক্ষ থেকে চুরি ডাকাতি এবং অপরাধীদের নির্মূল করতে সব সময় তৎপর আছি,আমাদের থানার পক্ষ থেকে অভিযান সব সময় অব্যাহত থাকবে।