ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা

আমির হোসেন, ঝালকাঠি:

ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের কক্ষে সংগঠন দুটির প্রতিনিধিরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল অভিনন্দন জানান।

আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার লিটন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেন এবং নির্বাহী সদস্য আক্কাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া বাদশাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং জেলার বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

যুব রেড ক্রিসেন্টের অভিনন্দন

রেড ক্রিসেন্ট যুব ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডহক কমিটির সদস্য আক্কাস সিকদার ও জিয়াউল ইসলাম জুবায়েরসহ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক পদাধিকার বলে রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়া সংক্রান্ত চিঠি প্রশাসকের হাতে তুলে দেন রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের লেভেল অফিসার মোঃ কাদের নূর ইসলাম।

যুব সদস্যদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন:

“আর্তমানবতার সেবায় যুব সমাজকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেকোনো দুর্যোগে সবার আগে যুব ইউনিটের সদস্যদের উপস্থিত থাকতে হবে এবং সর্বোচ্চ প্রচেষ্টায় সংকট মোকাবিলা করে মানবতার কল্যাণ নিশ্চিত করতে হবে।”

তিনি রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে ঝালকাঠি জেলা ইউনিটকে একটি ‘মডেল ইউনিট’ হিসেবে গড়ে তুলতে সবার সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *