আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যচাষ, সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রোববার (১৬ আগস্ট) নলছিটি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজবী আহমেদ সবুজ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল খান, পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম রক্ষা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ মাছ উৎপাদনের বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় মৎস্য খাতের উন্নয়নে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটি পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।