Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঝালকাঠির নলছিটিতে দাদার সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নাতির মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

ঝালকাঠির নলছিটিতে দাদার সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নাতির মৃত্যু

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামে দাদার সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু হয়েছে। নিহত রিহান হাওলাদার (৭) ওই গ্রামের মাসুম হাওলাদারের পুত্র। মঙ্গলবার দুপুরে স্বজনরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাবা-মায়ের সাথে গ্রামে বেড়াতে এসেছিলেন শিশু রিহান। মঙ্গলবার দুপুরে দাদা আ. সালাম হাওলাদারের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান। গোসল শেষে একা বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পুকুরে পড়ে নিখোঁজ হন।

স্বজনরা অনেক সময় তার সন্ধান না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী শুভ হাওলাদার পুকুরে খোঁজা শুরু করলে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *